1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

স্ত্রী হত্যার অভিযোগ: সাবেক এমপি টিপু সুলতানের ছেলে ৩ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ১৪৯ Time View

tipu sonস্ত্রী হত্যার অভিযোগে যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের বড় ছেলে হুমায়ুন সুলতানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহর আদালতে হুমায়ুন সুলতানের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আজ রবিবার শুনানির জন্য দিন ধার্য করেন।

গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর ধানম-ির ৬নং রোডের টিপু সুলতানের বাসা থেকে শামারুফ মাহজাবিনের (২৪) মরদেহ উদ্ধার করা হয়।

প্রথমে টিপুর পরিবার এটিকে আত্মহত্যা বলে জানালেও নিহতের পিতা নুরুল ইসলাম মেয়েকে হত্যার অভিযোগ এনে ওইদিন রাতেই বেয়াই যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য খান টিপু সুলতান, বেয়ান ডা. জেসমিন আরা ও জামাতা হুমায়ুন সুলতানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন এবং মামলা দায়েরের পরই গ্রেফতার করা হয় হুমায়ুন সুলতানকে।

যশোরে পিডব্লিউডির অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুল ইসলামের একমাত্র মেয়ে মাহজাবিনের সঙ্গে ২ বছর আগে মনিরামপুরের সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের বড় ছেলের বিয়ে হয়। কনা রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ইন্টার্নি শেষ করার পর বিএসএমএমইউতে এফসিপিএস ডিগ্রি নিতে ভর্তি হয়েছিলেন। স্বামীর সঙ্গে ধানম-ির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে শ্বশুরের বাসায় থাকতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ