1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

সৌদি সফরে যাচ্ছেন এরদোয়ান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৫৪ Time View

সৌদি আরবে সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এই সফরে তিনি দেশটির ডি ফ্যাক্টো শাসক এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি দূতাবাসে রাজপরিবারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। তারপর থেকেই দুদেশের সম্পর্কে কিছুটা অবনতি ঘটে।

ক্রাউন প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও এরদোয়ান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন। তুরস্কের শীর্ষ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে সৌদি আরবের পক্ষ থেকে এই সফরের বিষয়ে কিছু বলা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, অর্থনীতি, বিনিয়োগ, আঞ্চলিক সমস্যা থেকে শুরু করে দ্বিপাক্ষিক সম্পর্কের অস্থিরতার সময়গুলোকে পেছনে ফেলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। উভয় পক্ষের জন্যই এই বৈঠক বেশ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে চলতি মাসে তুরস্কের মাটিতে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত ২৬ সৌদির অনুপস্থিতিতে বিচার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। মামলাটি সৌদি আরবে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুদেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা মূল্যায়নে এই সিদ্ধান্ত জানানো হয় যে, সম্ভবত এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন ক্রাউন প্রিন্স সালমান। তারপরেই বিষয়টি ক্রাউন প্রিন্সের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ