1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার অভিযোগ ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি উদ্যোগ আরও জোরদার চায় ঢাকা-টোকিও স্থবির সাজেক, সড়ক অবরোধ অব্যাহত

সৌদি বাদশাহ সালমানের ওপর হামলার পরিকল্পনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ১৩৩ Time View

এশিয়ার বেশ কয়েকটি দেশে সফরে বেরিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এই সফরের প্রথমেই তিনি পা রেখেছেন মালয়েশিয়ায়। সেখানে সফর শেষ করে বর্তমানে বাদশাহ সালমান ইন্দোনেশিয়ায় সফর করছেন। সেখানে তিনি ১২ দিন সফর করবেন।

এদিকে বাদশাহ যখন মালয়েশিয়ায় সফর করেছেন সে সময় তার ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল। গত মাসে বাদশাহ সালমান এবং তার সফরসঙ্গীদের ওপর হামলার পরিকল্পনা সন্দেহে সাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে মালয়েশিয়ার তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মাসব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে গত মাসের ২৬ তারিখ মালয়েশিয়ায় পৌঁছান বাদশাহ সালমান। স্থানীয় পুলিশের আইজি খালিদ আবু বকর জানিয়েছেন, ‘কুয়ালালামপুরে সফরের সময় সন্ত্রাসীরা আরব রাজ পরিবারের সদস্যদের ওপর হামলার পরিকল্পনা করছিল। আমরা সঠিক সময়ে তাদের প্রতিহত করে সব পরিকল্পনা ভেস্তে দিয়েছি।’

রোববার মালয়েশিয়ার তরফ থেকে জানানো হয়েছিল, এক মালয়েশিয়ান এবং ছয় বিদেশীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন ইন্দোনেশিয়ার, চারজন ইয়েমেনের এবং একজন পূর্ব এশিয়ার নাগরিক। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গত মাসের ২১ থেকে ২৬ তারিখের মধ্যে তাদের আটক করা হয়।

আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত কয়েক বছরে কয়েকশ জনকে আটক করেছে মালয়েশিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ