1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সোহেল তাজের পদত্যাগ পত্র গ্রহণে কাপাসিয়ায় আ.লীগ নীরব, বিএনপির মিষ্টি বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুলাই, ২০১২
  • ১৩০ Time View

গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ তানজীম আহমেদ সোহেল তাজের পদত্যাগ পত্র স্পিকার গ্রহণ করেছেন, এমন সংবাদে কাপাসিয়া আওয়ামী লীগে কোনো উত্তাপ নেই।

তবে বিএনপি নেতাকর্মীরা সেখানে মিষ্টি বিতরণ করেছেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, “আমি বিষয়টি এইমাত্র জানলাম। কাপাসিয়ায় এ নিয়ে কোনো উত্তেজনা নেই।”

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশীদ খান বলেন, “সোহেল তাজের পদত্যাগ কেউ ভালো চোখে দেখছেন না।”

কোনো কর্মসূচি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আগেই মিছিল করা শেষ। এখন আর কোনো কর্মসূচি নেই।”

কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “সোহেল তাজ নীতিবান মানুষের ছেলে। তিনি কথা রক্ষা করেছেন।”

গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আজিজুল হক পেরা বলেন, “সোহেল তাজ কঠিন আঘাত পেয়েছেন। বাবার যোগ্য সন্তান তিনি। আমরা তাকে সাধুবাদ জানাই।”

কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েত হোসেন লিয়ন বলেন, “মিষ্টি বিতরণ করা হয়েছে। এখন আনন্দ মিছিলের প্রস্তুতি চলছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ