1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

সোমবার সকালে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ নভেম্বর, ২০১২
  • ১৬৫ Time View

 

টি-টুয়েন্টি ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েষ্ট ইন্ডিজ দল এই প্রথম কোনো টেস্ট  খেলুড়ে দেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছেন। সোমবার সকাল ৮টায় ঢাকায় এসে পৌঁছবে দলটি।

এবার ওয়েস্ট ইন্ডিজ দল দুটি টেস্ট, পাঁচটি একদিনের ও একটি টি-২০ ম্যাচের সিডিউল নিয়ে বাংলাদেশে আসছে। এছাড়া বিসিবি একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ ও একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।

তবে এবারের ম্যাচগুলো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ও সদ্য টেস্ট ভেন্যুর স্বীকৃতি পাওয়া খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে সফর শুরু করবে ক্যারিবীয়রা।

মূল সিরিজ শুরু হবে ১৩ নভেম্বর টেস্ট খেলার মধ্য দিয়ে। ১৩-১৭ নভেম্বর পর্যন্ত প্রথম টেস্ট ম্যাচ  শেষ করে খুলনায় দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ ২১ নভেম্বর শুরু হবে। ২৮ নভেম্বর বোর্ড একাদশের বিপক্ষে একটি মাত্র একদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে রঙ্গিন পোশাকে খেলা। এরপর ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর খুলনায় একদিনের খেলা শেষে ৫,৭,৮ ডিসেম্বর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে মোট তিনটি একদিনের খেলা হবে এবং সবশেষ ১০ ডিসেম্বর একমাত্র টি-২০ ম্যাচ দিয়ে ৩৭ দিনের সফর শেষ করবে ক্যারিবীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ