1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু

সৈয়দ আশরাফের প্রথম জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯
  • ১১৪ Time View

জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শুরু হয়। জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

জানাজায় মো. রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি,১৪ দলের নেতারাসহ বিপুল পরিমাণ মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষ হওয়ার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, আওয়ামী লীগ, ১৪ দল, জাতীয় পার্টি, জাতীয় সংসদ, জনপ্রশাসন মন্ত্রনালয় এবং বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজার আগে সৈয়দ আশরাফের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ। পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ডা. মনজুরুল ইসলাম সৈয়দ আশরাফের জন্য সবার কাছে দোয়া চান। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজা শেষে তাকে কিশোরগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে ময়মনসিংহে তৃতীয় জানাজা হবে। এর পর ঢাকায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

৬৭ বছর বয়সী সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তার।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হাসপাতালে থেকেই তিনি একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ