1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সেনা মোতায়েনের জন্য ইসিকে আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ১৭৩ Time View

695আসন্ন পৌরসভা নির্বাচনে সবার জন্য সমান সুযোগ ও সেনা মোতায়েনের ব্যাপারে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু বৃহস্পতিবার দুপুরে  এ নোটিশ পাঠান। তবে দুপুর সোয়া একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা ইসিতে পৌঁছেনি।

রেজিস্ট্রি ডাকে এই আইনি নোটিশ পাঠানো হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু। এই লিগ্যাল নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ইসিকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে । অন্যথায় সুপ্রিম কোর্টের হাইকোর্টে এ বিষয়ে রিট আবেদন করবেন বলে জানিয়েছেন জুনু।

আইনি নোটিশে বলা হয়, ৩০ ডিসেম্বর নির্ধারিত পৌর নির্বাচনে সকল প্রার্থীকে সমান প্রচারণার সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে সবার জন্য সমান সুযোগের (লেভেল প্লেইং ফিল্ড) ক্ষেত্র তৈরির জন্য আচরণবিধি লংঘনকারী সরকারি এমপি মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া নির্বাচন চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ