1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

সেনাবাহিনী কোনো দলের নয় : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ১০৩ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনী কোনো দলের নয়, তাদের কেউ বিতর্কিত করার চেষ্টা করবেন না।

আজ সোমবার ফেনীর দাগণভূঁঞা আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোট মনোনীত লে. জেনারেলর মাসুদ উদ্দিন চৌধুরীর লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দায়িত্ব পালনে জেলায় জেলায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী। একটি মহল সেনাবাহিনীকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। তাদের মনে রাখা উচিত যে, সেনাবাহিনী কোনো দলের হয়ে কাজ করবে না, তাদের ভূমিকা থাকবে নিরপেক্ষ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি আমাদের প্রতিপক্ষ জোটকে বলব, ইসিকে বিতর্কিত করেছেন, বিচার বিভাগকে বিতর্কিত করেছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনারা একে একে বিতর্কিত করেছেন। নির্বাচন কমিশন, পুলিশ সবাইকে আপনারা বিতর্কিত করছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা, বিতর্কিত করা এমন কোনো কাজ থেকে, মন্তব্য থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

সভায় বক্তব্য দেন ফেনী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী-৩ মহাজোটের মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ