1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ অ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ৮১ Time View

রাষ্ট্রপতি আবদুল হামিদ তৃণমূল পর্যায়ে তথ্য অধিকার (আরটিআই) আইন বিষয়ে গণসচেতনতা বাড়াতে প্রচারণা চালানোর জন্য কমিশনের (আইসি) প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি উভয় সেক্টরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা এবং সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার (আরটিআই) আইন একটি গুরুত্বপূর্ণ অস্ত্র।’

রোববার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির নিকট প্রধান তথ্য কমিশনার (সিআইসি) অধ্যাপক ড. গোলাম রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৬ পেশকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান।

আব্দুল হামিদ প্রয়োজনীয় তথ্য পাওয়ার ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য যথাযথ ভূমিকা পালন করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

বৈঠককালে তথ্য কমিশনের প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তারা রাষ্ট্রপতিকে জানান, তথ্য পেতে আগ্রহীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তথ্য কমিশনের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ