1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

সিলেট কর অঞ্চলে ছয়দিনে ২৯ কোটি টাকার কর আদায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৭৭ Time View

সিলেট অঞ্চলে ৬দিনের মেলায় প্রায় ২৯ কোটি টাকার কর আদায় হয়েছে। সিলেট কর অঞ্চলের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাঊদ বাসসকে এ তথ্য দিয়েছেন।
‘গিভেন প্লেট, ইউ ক্যান টেক মেনি চকলেট’ এই প্রতিপাদ্যে ১ নভেম্বর থেকে বিভিন্ন মেয়াদে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় এবং বিভাগের পাঁচ উপজেলায় ভ্রাম্যমান মেলা অনুষ্ঠিত হচ্ছে।
১ নভেম্বর থেকে সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সাতদিন ব্যাপি আয়কর মেলার আয়োজন করে সিলেট কর অঞ্চল। ৩ থেকে ৫ নভেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এবং সুনামগঞ্জে হাছননগর প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে একযোগে মেলা অনুষ্ঠিত হয়। তবে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমান মেলা এখনো চলছে।
২ নভেম্বর হবিগঞ্জের মাধবপুর, ৪ নভেম্বর সিলেটের বালাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান মেলা অনুষ্ঠিত হয়। গতকাল ৬ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর থেকে হবিগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে মেলা চলছে।
সিলেট কর অঞ্চল জানায়, গতকাল সোমবার বিভাগীয় শহর সিলেট নগরীর মেন্দিবাগস্থ ক্রীড়া কমপ্লেক্সে মেলা থেকে ২ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ১০৬ টাকা কর আদায় হয়েছে। সেবা গ্রহণ করেছেন ৩ হাজার ৬৮২ জন। রিটার্ন দাখিল করেছেন ৮৮১ জন এবং নতুন ই-টিআইএন গ্রহিতার সংখ্যা ১২১ জন। হবিগঞ্জে আদায় হয়েছে ১০ লাখ ২ হাজার ২৬৭ টাকা। সারা বিভাগে আদায় হয়েছে ৩ কোটি ২ লাখ ৩০ হাজার ১৪০ টাকার কর।
এর আগে মেলার পঞ্চম দিনে ৭ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৯৩৯ টাকা কর আদায় হয়। আজ ৭ নভেম্বর পর্যন্ত সিলেট ও হবিগঞ্জে সন্ধ্যা ৫টা পর্যন্ত মেলা চলবে। সিলেটে চল্লিশ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ