1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

সিরীয় বাহিনীর অভিযানে পিছু হটছে বিদ্রোহীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ১১৫ Time View

4বিদ্রোহীদের দখলে থাকা এলাকার চার ভাগের তিন ভাগেরই নিয়ন্ত্রণ নিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। আলেপ্পোর পূর্বাঞ্চলে বিমান থেকে ভারি গোলাবর্ষণে পিছু হটতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা। খবর বিবিসির।

আলেপ্পোতে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এটা বিদ্রোহীদের জন্য একটি বড় ধাক্কা। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, সরকারি বাহিনী অগ্রসর হওয়ার পথে প্রচুর মাইন ও বিস্ফোরক অকার্যকর করছে।

সংঘর্ষের ভয়ে ওই এলাকা ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক। স্থানীয় বাসিন্দারা বলছেন, বেঁচে থাকা তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে।

আলেপ্পোর একটি স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল হামদো জানিয়েছেন, চার মাস ধরে অবরুদ্ধ থাকার পর শহরে আর কোনো খাবার নেই। বেসামরিক নাগরিকেরা পালিয়ে হয় কুর্দি-নিয়ন্ত্রিত এলাকায় নতুবা সরকার-নিয়ন্ত্রিত এলাকায় যাচ্ছেন। কিন্তু সব পক্ষের কাছেই মরতে হচ্ছে তাদের।

সিরিয়ার আরব রেড ক্রিসেন্ট জানিয়েছে, সরকার-নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোতে চার হাজারের মতো বেসামরিক নাগরিক পালিয়ে আশ্রয় নিয়েছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে।

বেসামরিক নাগরিকদের উদ্ধারকারী হোয়াইট হেলমেটস সংস্থা বলছে, যানবাহন চালানোর জ্বালানির অভাবে তারা আহতদের সরিয়ে নিতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ