1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ৫৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৫১ Time View

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা এবং কামান নিক্ষেপে অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২১ জন শিশুও রয়েছে। দেশটির মানবাধিকার কর্মীরা এ তথ্য জানিয়েছেন।

সিরিয়ার রাজধানী দামেস্কের ঘোতা জেলার পূর্বাঞ্চলে বিমান হামলার ঘটনাটি ঘটে। দেশটির সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারে হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

biman

২৬ নভেম্বর স্থানীয় সময় রোববার সকালে দেইর আল জোর প্রদেশে হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক অবস্থায় নিহতের সংখ্যা ৩৪ জন বলে জানানো হয়।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, হামলায় আল শাফা গ্রামে বেসামরিক নাগরিকদের আবাসিক ভবনে আঘাত হানে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে বলে জানান তিনি।

তবে এ ব্যাপারে রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : রেডিও লিবার্টি, আল জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ