1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় সেনা সদস্যসহ নিহত ৯

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৫৫ Time View

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় সেনা সদস্যসহ ৯ যোদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার (২৭ এপ্রিল) এ হামলা চালানো হয়েছে। খবর হার্তেজের।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতের মধ্যে পাঁচজন সিরিয়ার সেনা রয়েছেন। বাকিরা অন্য দেশের নাগরিক। তবে এ নিয়ে ইসরাইলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

এ ঘটনায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানিয়েছে, হামলায় বস্তুগত (স্থাপনা) ক্ষতি হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্ব ইসরাইলের টাইবেরিয়াস শহর থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং বেশিরভাগই সিরিয়ার বিমান প্রতিরক্ষা দ্বারা প্রতিহত করা হয়েছে।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হারানো অঞ্চল ফিরে পেতে ইরান ও রাশিয়ার পাশাপাশি ইরাক, লেবানন ও আফগানিস্তানের আধাসামরিক বাহিনীর শক্তির ওপর নির্ভরশীল।
সিরিয়ায় ইরানের প্রভাব থাকায় ইসরাইল নিয়মিত দেশটিতে হামলার টার্গেট করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ