1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ অক্টোবর, ২০১২
  • ১৫৮ Time View

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় এ খেলা শুরু হয়।

শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা দফতর আয়োজিত এ খেলায় অংশ নেয় কামারখন্দ ও তাড়াশ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয়ার্ধে অংশ নেয় কামারখন্দ ও শাহজাদপুর উপজেলার মেয়ে শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভ‍াপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি।

বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুরের সংসদ সদস্য চয়ন ইসলাম, পুলিশ সুপার হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কামরখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় আ’লীগ নেত্রী জান্নাত-আরা-তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদরুজ্জেহা, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা খাতুন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরীন ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবীর প্রমুখ।

খেলায় তাড়াশ উপজেলার গুল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে দল ৩-১ গোলে এবং শাহাজাদপুর উপজেলার পারকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দল ৭-০ গোলে জয়ী হয়।

মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ