1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৮১ Time View

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন। এতে নেভাদায় জয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি।
রোববার (১৩ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনে বেসরকারি ফলাফলে নেভাদার ডেমোক্র্যাটিক প্রার্থী ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। আর এ জয়েই সিনেটের ৫০টি আসন নিশ্চিত করেছে ডেমোক্র্যাট। এখন কেবল বাকি জর্জিয়ার ফলাফল। অঙ্গরাজ্যটিতে দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ৬ ডিসেম্বর। জর্জিয়ায় রিপাবলিকানরা জয় পেলেও সমান সমান হবে দুই দলের আসন। সেক্ষেত্রে বিল পাসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দেবেন টাইব্রেকার ভোট। এর ফলে উচ্চকক্ষে আধিপত্য থাকবে ডেমোক্র্যাটদেরই।
গত শুক্রবার রাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট সিনেটর প্রার্থী মার্ক কেলি জয়ী হওয়ার পর ১০০ আসনের সিনেটে দুই দলের ৪৯টি করে আসন নিশ্চিত হয়। সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের বাকি দুইটি আসনের একটিতে জেতার প্রয়োজন ছিলো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নেভাদায় জয়ের মাধ্যমে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ায় আগামী দুই বছর কিছুটা হলেও স্বস্তিতে থাকবে বাইডেন প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ