1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

সিটি ব্যাংক আগ্রাবাদ শাখার সাবেক কর্মকর্তার স্ত্রী তিন মাসের শিশুসহ কারাগারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪৬ Time View

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

নগরীর সিটি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে জাল–জালিয়াতির মাধ্যমে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক এক কর্মকর্তার স্ত্রীকে ৩ মাসের শিশু সন্তানসহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এ আদেশ দেন। এর আগে তাহমিনা আফরোজ নামের ওই নারী আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম রনি আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আত্মসাৎ হওয়া টাকার মধ্যে তাহমিনা আফরোজের সিটি ব্যাংকের হিসাবের মাধ্যমে ১ কোটি ১৪ লাখ টাকা লেনদেন হয়। সেই হিসাবে তিনি এ মামলার আসামি। তিনি বলেন, ৩ মাস বয়সী শিশু সন্তানসহ তাহমিনা আফরোজ আজকে (সোমবার) আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন। সেই সাথে ৩ মাসের শিশু সন্তান সহ তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতসূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপসহকারী পরিচালক মুহাম্মদ হামেদ রেজা নিজ কার্যালয়ে তাহমিনা আফরোজ ও তার স্বামী ব্যাংকটির তৎকালীন ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার মো. সাইফুল ইসলামসহ মোট ৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ তৈরি করে তা খাঁটি হিসেবে ব্যবহার করে ব্যাংকের আনুমানিক ১১ কোটি ৮৪ লাখ ১০ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেছেন। যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ