1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটিং সার্ভিস বন্ধ মানে অতিরিক্ত যাত্রী নয় : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ১০৩ Time View

সিটিং সার্ভিস বন্ধ করার কারণে বাসে অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাসগুলো ওভার লোডিংয়ের (অতিরিক্ত যাত্রী) বিশৃঙ্খলা দূর করে জনগণকে পরিবহনের সুফল ভোগের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’

রোববার রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক পরিবহন সংস্থা বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পয়সা দিয়ে গাড়িতে উঠে বসতে পারেন না, দাঁড়িয়ে থাকেন। খুবই ওভার লোডিং হয়। এ ওভার লোডিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ওভার লোডিং না হলে এবং শৃঙ্খলা ফিরে এলে জনগণ অবশ্যই সুফল পাবে।’

সাতরাস্তা মোড়ে সকাল ৮টা থেকে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে গাড়িতে বাম্পার অপসারণ অভিযান শুরু হয়। ওবায়দুল কাদের অভিযান স্থলে আসার আগ থেকে অভিযান চলাকালীন পাঁচটি মাঝারি ট্রাকের গাড়ি চালককে অনিয়মের দায়ে ৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয় এবং গাড়ির সামনের বাম্পার কেটে দেয়া হয়।

এছাড়া বিআরটিএ রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধে অভিযান শুরু করে। মন্ত্রীর কাছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “রাজধানীতে ‘সিটিং সার্ভিস’ বন্ধ এবং যানবাহনের বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে আজ থেকে অভিযান চলবে।”

ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। প্রত্যেককে আইনের আওতায়, নীতিমালায়, শৃঙ্খলায় আসতে হবে। এর কোনো বিকল্প নেই। পরিবহনের শৃঙ্খলা যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ