1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

সিঙ্গাপুরে ২০১৫-তে জন্ম নেয়া সব শিশুর জন্য বিশেষ উপহার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫
  • ১০৬ Time View

babyসিঙ্গাপুর এ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। এ উপলক্ষে সেদেশে এ বছর যত শিশু জন্ম নেবে, তাদের প্রত্যেককেই সরকারের পক্ষ থেকে উপহারের বাক্স পাঠানো হবে।

সিঙ্গাপুরের যে সব নাগরিক প্রবাসে থাকেন, তাদের ঘরে ২০১৫ সালে শিশু জন্ম নিলে, তারাও উপহার পাবে।

কর্তৃপক্ষ বলছেন, এই উপহার হবে বর্তমান প্রজন্মের পক্ষ থেকে পরবর্তী প্রজন্মের জন্য শুভেচ্ছা।

উপহারের বাক্সে শিশুকে কোলে ঝুলিয়ে রাখার জন্য একটি জিনিস থাকবে, ইংরিজিতে যাকে বলা হয় বেবি স্লিং।

সেই সাথে থাকবে, শিশুর পোশাক এবং ন্যাপি বহন করার জন্য ব্যাগ। এসব কাপড় এবং ব্যাগে লেখা থাকবে – আই অ্যাম গোল্ডেন জুবিলি বেবি।

শিশুর বড় হওয়ার স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখার জন্য বাবা-মাকে একটি স্ক্র্যাপবুকও দেওয়া হবে।

সিঙ্গাপুরের সাধারণ নাগরিকদের কাছ থেকে আসা পরামর্শের ভিত্তিতে কর্তৃপক্ষ উপহার বাক্সের ভেতরের উপকরণ নির্বাচন করেছেন।

সরকার ছাড়াও সিঙ্গাপুরের শীর্ষ একটি ব্যাংকের পক্ষ থেকেও ২০১৫ সালের নবজাতকদের উপহার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ব্যাংকের উপহারের বাক্সে থাকবে হাত ও পায়ের মোজা, একটি সেলফি স্টিক এবং পয়সা জমানোর বাক্স।

সিঙ্গাপুরের জন্য নবজাতকদের জন্য এ ধরনের উপহার নতুন ঘটনা হলেও, পৃথিবীর অনেক দেশেই এটি প্রচলিত একটি ব্যবস্থা।

ফিনল্যান্ডে ১৯৩০ সাল থেকেই প্রতিটি নবজাতককে কাপড়-চোপড়, ন্যাপি, এমনকি ছোট একটি তোষকও উপহার দেওয়া হয়।- বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ