1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস দেওয়া বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭৯ Time View

গত শুক্রবার রাতে রাজধানীর পল্টন থেকে বসুন্ধরায় আসার পথে এক সিএনজি চালক আরেক asudasjdasচালককের উদ্দেশে বলেন ‘ওস্তাদ গ্যাস লইবেন না? রাত ১২টা থেকে কাল রাত ১২টা পর্যন্ত কিন্তু সিএনজি স্টেশন বন্ধ থাকবো’।
চালকের প্রত্যুত্তর- ‘দেখি সামনে। ফাঁকা পাইলে লমুনে’।
গতকাল রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও, মহাখালী, কুড়িল বিশ্বরোডের পাশে সিএনজি স্টেশনগুলো যানবাহনে ভরপুর ছিল। বিশেষ করে প্রাইভেটকার ও অটোরিকশায় ভর্তি প্রতিটি স্টেশন। গাড়িতে গ্যাস নিচ্ছে সব গাড়ি। অবশ্য কিছু গাড়িকে পেট্রোল-ডিজেলও নিতে দেখা যায়।
গতকাল শুক্রবার দিনগত রাত ১২টা থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য সারাদেশের ৫৭০টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস দেওয়া বন্ধ রয়েছে।
নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে গতকাল শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত বিবিয়ানা গ্যাস ফিল্ডের উৎপাদন বন্ধ থাকার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিয়ানা থেকে গ্যাস উত্তোলন করছে বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশ। দেশের উৎপাদিত মোট গ্যাসের প্রায় ৪৫ শতাংশই উৎপাদন হয় এই গ্যাসক্ষেত্র থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ