1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

সাহিত্যিকরাই পারেন গণতন্ত্রমনা অসাম্প্রদায়িক সমাজ গড়তে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০১৭
  • ৬৪ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার জঙ্গিমুক্ত দেশ গড়ছে, আর গণতন্ত্রমনা অসাম্প্রদায়িক সমাজটি গড়বেন সাহিত্যিকরা। তাদের লেখনী সকল গন্ডী পেরিয়ে মনন ও সৃষ্টিশীল পথ দেখায়।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে সাহিত্যিক নাসের রহমানের ‘নির্বাচিত গল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন।
মুক্তচিন্তার মানুষ হওয়ার আহ্বান জানিয়ে ইনু বলেন, পোষা যৌবন, পোষা সাংবাদিক, পোষা সাহিত্যিক চাই না, চাই সাহসী দেশপ্রেমিক।
তথ্যমন্ত্রী বলেন, নিজের ভিতকে শক্ত রাখতে মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করার অপচেষ্টা রুখতে হবে।
অনুষ্ঠানে শিক্ষাবিদ হায়াত মামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমের মহাপরিচালক ড: শামসুজ্জামান খান, শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, কবি আসাদ চৌধুরী, সুব্রত বড়ুয়া, বুলবুল চৌধুরী ও সুজন বড়ুয়া।
লেখক নাসের রহমান স্বাগত বক্তব্যে প্রকাশক বিজয় প্রকাশসহ সকল অতিথিকে ধন্যবাদ জানান। এটি তার দ্বাদশ গ্রন্থ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ