1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

সালমানের নতুন ছবির ফার্স্ট লুক প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৯৩ Time View

মাথায় ঝাঁকড়া চুল, হাতে লোহার রড, চোখে কালো চশমায় এ কোন সালমান! ভাইজানের নতুন লুকে বেজায় চমকে গেছেন ভক্তরা। স্থানীয় সময় গতকাল শনিবার আপকামিং সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক শেয়ার করেছেন সালমান খান।

বলিউড হাঙ্গামা জানায়, নতুন লুকের ছবি শেয়ার করে সল্লু ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো…।’ যদিও কোন সিনেমার শুটিং, তা উল্লেখ করেননি সালমান। তবে ভক্তদের জানতে বাকি নেই সিনেমার নাম। ভাইজানের আপকামিং সিনেমা নিয়ে ভক্তদের উৎসাহ-উদ্দীপনা সব সময়ই তুঙ্গে। বছরের শুরুতেই ঘোষণা এসেছিল, সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ আসতে চলেছে।

এর আগে অভিনেত্রী পূজা হেগড়ে জানান, সালমানের পরবর্তী ছবির সদস্য তিনিও। পূজাও তাঁর ইনস্টাগ্রামে সালমানের ব্রেসলেট পরে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখে জানান শুটিং শুরুর কথা।

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ফারহাদ সামজি। আগামী বছর ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমানের এই সিনেমা। সালমানের নতুন লুক জানান দিচ্ছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ হতে যাচ্ছে অ্যাকশনধর্মী সিনেমা। এই সিনেমায় থাকতে পারেন ‘বিগ বস’ খ্যাত শেহনাজ গিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ