1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ

সালমানের এনগেজমেন্টের খবর মিথ্যা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ২১৬ Time View

সালমান খানের নতুন সম্পর্ক নিয়ে এখন জোর গুঞ্জন চলছে বলিউডে। শোনা যাচ্ছে, 8রোমানিয়ান টিভি তারকা লুলিয়া ভানটুরের সঙ্গে প্রেমে জড়িয়েছেন সালমান। কিন্তু এ খবরকে গসিপ বলে উড়িয়ে দিলেন সালমানের বোন অর্পিতা খান।
টুইটারে তিনি জানিয়েছেন, ‘সলমানের সম্পর্ক নিয়ে আপনারা যা যা পড়েছেন সব মিথ্যা। এ সব খবরে বিশ্বাস করবেন না।’
শোনা গিয়েছিল, লুলিয়ার সঙ্গে এনগেজমেন্টও নাকি সেরে ফেলেছেন ভাইজান! লুলিয়ার মুখপাত্র জানিয়েছিলেন, আপাতত কাজের খাতিরে রোমানিয়ায় থাকছেন লুলিয়া। সালমানের সাথে তার এনগেজমেন্ট হয়ে গিয়েছে। আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই দুই তারকা।
প্রথমে ঐশ্বর্যা রাই বচ্চন। কার পর ক্যাটরিনা কইফ। বার বার বলিউডি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সালমান। বার বার ভেঙেও গিয়েছে সেই প্রেম। আর তার জন্য পরোক্ষে তার ক্যারিয়ারেরও ক্ষতি হয়েছে বলে মনে করেন বলিউডের একাংশ। এত ধাক্কা খাওয়ার পর আর বলিউডের কাউকে মন দেননি। একেবারে রোমানিয়ায় সুন্দরীকে মনে ধরেছে তার। কিন্তু কাউকে কিছু না জানিয়ে সরাসরি এনগেজমেন্ট! যদিও এ ব্যাপারে এখনো মুখ খোলেননি সালমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ