1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক মোরশেদুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১২
  • ২১৪ Time View

বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবার সার্ক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গত ১৬ থেকে ২০ মে অনুষ্ঠিত হয়েছে এবারের সার্ক চলচিত্র উৎসব। এতে সার্ক কালচারাল সেন্টার আয়োজিত উৎসবে সার্কভুক্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের ১০টি কাহিনিচিত্র ও নয়টি প্রামাণ্যচিত্র অংশ নেয়। উৎসবে প্রদর্শিত ‘খেলাঘর’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন মোরশেদুল ইসলাম।

এবারের সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় মনোনীত মোরশেদুল ইসলাম পরিচালিত ফিচার ফিল্ম ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’ এবং চল”িচত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত প্রামাণ্যচিত্র ‘মাই মাদার টাং’ ও ‘দ্য হিস্টরিক স্পিচ অব সেভেনথ মার্চ’ প্রদর্শিত হয়।

সার্ক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার পায়  শ্রীলঙ্কার ছবি ‘আকাশ কুসুম’। এ ছাড়া পাকিস্তানের কাহিনীচিত্র ‘রামচন্দ্র পাকিস্তানি’ এবং ভারতের কাহিনীচিত্র ‘বিয়ারি’ যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করে। পাকিস্তানের অস্কার বিজয়ী প্রামাণ্যচিত্র ‘সেভিং ফেস’ উৎসবে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার লাভ করে।

‘সার্ক চলচ্চিত্র উৎসব ২০১২’-এর জুরিবোর্ড ‘খেলাঘর’ ছবির জন্য বাংলাদেশের চল”িচত্রকার মোরশেদুল ইসলামকে উৎসবের সেরা পরিচালকের সম্মান প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ