1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

সারা পৃথিবীজুড়ে অপপ্রচার চালাচ্ছেন ড. ইউনূস – মুহিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৩
  • ১৩৩ Time View

গত তিন বছর ধরে ড. ইউনূস সারা পৃথিবীজুড়ে এই বলে অপপ্রচার চালাচ্ছেন যে, বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংক দখল করতে চায়। এটি মোটেও সঠিক কথা নয় ।  গ্রামীণ ব্যাংক থেকে ড. ইউনূস পদত্যাগ করার পরে এখন অনেক ভালো চলছে।
বুধবার দুপুরে জাতীয় সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সিনিয়র সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

মুহিত বলেন, পদত্যাগ করার পর থেকেই ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে লেগেছেন। কর্মীদের উসকানি দিয়ে রাস্তায় নামিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের কাঠামো পরিবর্তন করার কোনো ইচ্ছা সরকারের ছিল না।

গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণফোনের কোনো সম্পর্ক নেই বলে ড. ইউনূস যে দাবি করেছেন, তা মিথ্যা বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের টাকায় যেসব কোম্পানি স্থাপন করা হয়েছে, তার মুনাফা যদি সঠিকভাবে গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ শেয়ার হোল্ডারের মধ্যে বণ্টন করা হত, তাহলে তারা সবাই ধনী হয়ে যেত।

মুহিত বলেন, ২০০২ সালের পর থেকে ড. ইউনূসের সঙ্গে আমার নানা সময়ে দেখা সাক্ষাৎ হলেও তিনি কখনো গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বলতে রাজি হননি। উল্টো তিনি নানারকম বিবৃতি দিতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ