1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

সারা দেশে অনার্স-মাস্টার্স খুলে উচ্চশিক্ষার বারোটা বাজানো হয়েছে : জাবি উপাচার্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৯২ Time View

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, গত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় সারা দেশে অনার্স-মাস্টার্স খুলে উচ্চশিক্ষার বারোটা বাজানো হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘১৫ বছরের জঞ্জাল দূর করে, যুগোপযোগী সিলেবাস ও পদক্ষেপ গ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জাতীয় মানে উন্নতির চেষ্টা করা হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর আস্থায় আনার কাজ চলছে।
’

উপাচার্য বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিমাত্রায় স্থানীয় রাজনীতি প্রবেশ করানোর কারণে প্রতিষ্ঠানগুলো পরিচালনায় বেশ বেগ পেতে হচ্ছে। সিলেটকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে ব্যক্তি পর্যায়ে কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। এছাড়া হবিগঞ্জে একটি টেকনিক্যাল সেন্টার স্থাপনের আশ্বাস দেন ড. এ এস এম আমানুল্লাহ।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ।

এতে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সচিব আমিনুল আক্তার, সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ এনামুল হক, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এফএম অলি ও নরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ