1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা সফল হবে না : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৫৪ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি ঘটনা দেখলাম। প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে পূর্বপরিকল্পিতভাবে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক চেহারা দেওয়ারও চেষ্টা করছে তারা। এই চেষ্টাগুলো কোনোভাবেই সফল হবে না।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, একবার দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির খুব চেষ্টা করলো, সেটাও যখন নিয়ন্ত্রণে, একেকবার নানা ইস্যু নিয়ে নামতে চেষ্টা করে এসব মহল। ঠিক একইভাবে এখন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ঘটনা ঘটাচ্ছে, যেগুলোতে তারা আবার সাম্প্রদায়িক চেহারা দেওয়ারও চেষ্টা করছে।

তিনি বলেন, দেশের মানুষ যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমাদের শিক্ষকদের প্রতি তাদের সম্মান ও শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদেরও সজাগ দৃষ্টি রাখার জন্য বলেছি। কোথাও যদি দেখা যায়, কোনও শিক্ষা প্রতিষ্ঠানের কেউ এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ