1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ১৩০ Time View

সাভারে এক বাকপ্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে শনিবার দুপুরে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী শিশুটি গাড়িচালক বাবা এবং গৃহিণী মায়ের সঙ্গে বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর রাজারবাগ এলাকায় থাকে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায়। গত বৃহস্পতিবার দুপুরে মেয়েটির মা ও বাবা তাকে বাড়িতে রেখে বাইরে গেলে প্রতিবেশী আব্দুল জব্বার (৫৫) মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে রাতে মা-বাবা বাড়ি ফিরলে মেয়েটি ইশারায় তার মাকে ঘটনাটি বলে।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, ভুক্তভোগী মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আব্দুল জব্বারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ