1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ

সাব্বির-মিরাজদের আজ প্রতিপক্ষ মাশরাফি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ১২৬ Time View

6বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে আজ সাব্বির-মিরাজদের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা পৌনে ৬টায়।

৯ ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সর্বনিম্নে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের জন্যে এই অবস্থান হতাশার হলেও, আশার খবর, প্রতিপক্ষ রাজশাহীকে হারিয়েই এবারে বিপিএল আসরে তাদের প্রথম জয়ের দেখা পেয়েছিলো কুমিল্লা। সর্বশেষ ম্যাচে বরিশাল বুলসকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের কিছুটা হলেও ফিরে পেয়েছে কুমিল্লা। তাই এ ম্যাচেও জয়ের ধারা বজায় রেখতে মরিয়া দলটি।

কুমিল্লার ভিক্টোরিয়ান্সের জন্য ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও স্যামি-সাব্বিরদের জয়ের বিকল্প নেই। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা দলটিকে শেষ চারে জায়গা পোক্ত করতে হলে বাকি ম্যাচ গুলোতে জয় পেতে হবে। কারণ সমান পয়েন্ট নিয়ে রাজশাহীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রংপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ