1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

সানিয়া মির্জা হতে চান শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৮৫ Time View

ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয়ের কথা ছিল শ্রদ্ধা কাপুরের। সে জন্য দুই বছর ধরে ব্যাডমিন্টনের প্রশিক্ষণও নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছবিটিতে অভিনয় করা হয়নি তাঁর। বদলে সাইনার চরিত্রে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। অথচ শ্রদ্ধার ছিমছাম শারীরিক গঠন খেলোয়াড়ের চরিত্রে অভিনয়ের জন্য একদম মানানসই। এসব মিলিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, অন্য কোনো নারী খেলোয়াড়ের চরিত্রে অভিনয়ের আগ্রহ আছে কি না। উত্তরে সানিয়া মির্জার নাম বলেছেন ‘বাঘি’ তারকা।

তাঁকে বেছে নেওয়ার কারণ হিসেবে বলেছেন, ‘সানিয়া টেনিস চ্যাম্পিয়ন বলেই শুধু নয়। তাঁর জীবনের গল্পটা আমার কাছে ভীষণ আগ্রহোদ্দীপক বলে মনে হয়।’ সাক্ষাৎকারে শ্রদ্ধা কথা বলেছেন সাইনার বায়োপিক হাতছাড়া হওয়ার ব্যাপারেও। বলেন, “সাইনার বায়োপিকের শুটিংয়ের প্রথম দিনই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর ছবির কাজ পিছিয়ে গেল। এর মধ্যে রেমো [ডি সুজা] ‘এবিসিডি ২’-এ অভিনয়ের প্রস্তাব করলেন। তাঁকে না বলা আমার পক্ষে সম্ভব না। ফলে সাইনার বায়োপিকটা ছাড়তে হয়।”

এ বছরের ফেব্রুয়ারিতে সানিয়া মির্জার বায়োপিক নির্মাণের উদ্যোগের কথা শোনা গিয়েছিল। ব্যাডমিন্টন তারকা নিজেই জানিয়েছিলেন, ছবিটি প্রযোজনা করছে রনি স্ক্রুওয়ালার প্রযোজনা সংস্থা ‘আরএসভিপি ফিল্মস’। তবে তাঁর চরিত্র কে করবেন, সেটা জানাননি। পরে আর ছবিটির কথা শোনা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ