1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবির নেতা নিহত, গুলিবিদ্ধ ৭

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ১২২ Time View

satkhira_shibirশিবিরের গোপন বৈঠকে হানা দিলে পুলিশের সাথে শিবির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমিনুর রহমান (৩০) নামে এক শিবির নেতা নিহত হন। এ ঘটনায় শিবিরের আরও ৭ নেতা-কর্মী গুলিবিদ্ধ ও পুলিশের চার সদস্য আহত হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পিস্তল উদ্ধার করেছে।

রবিবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা শহরের কামালনগর গোরস্থান সংলগ্ন মুকুলের বাড়িতে শিবিরের গোপন বৈঠকে হানা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আমিনুর রহমান সাতক্ষীরা শহর শিবিরের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মফিজ সরদারের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক গণমাধ্যমকে জানান, রবিবার বিকালে কামালনগরের মুকুলের বাড়িতে শিবিরের গোপন বৈঠক হচ্ছে- এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় শিবিরের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ২০/২৫টি হাত বোমার বিস্ফোরণ ঘটায় এবং শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে শিবিরের ৭/৮ জন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে শিবির নেতা আমিনুর রহমান মারা যায়।

এ ঘটনায় শিবির নেতা-কর্মীদের ছোড়া বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণে কনস্টেবল আব্দুর রহমান, কনস্টেবল নুরুল ইসলাম, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল জিল্লর রহমান আহত হয় বলে দাবি করেন ওসি।

এদিকে জেলা জামায়াতের প্রাচার সম্পাদক আজিজুর রহমান জানান, তারা কয়েক মাস ধরে মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিদিনের ন্যায় রবিবার দুপুরে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে ছিল। হঠাৎ পুলিশ যেয়ে তাদের ধরে চোখ বেঁধে পায়ে গুলি করে এবং আমিনুরকে বুকে গুলি করলে ঘটনাস্থলে সে নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ