1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘সশস্ত্র গোষ্ঠী’র গোলাগুলি, সরিয়ে নেওয়া হলো পর্যটকদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪৬ Time View

রাঙ্গামাটির সাজেকে অবরোধের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশের দাবি, অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে ইউপিডিএফ আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে গুলি চালায়।

তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

এদিকে, অবরোধে সড়কে আটকে পড়া প্রায় দুই হাজার ৩০০ পর্যটককে উজোবাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ–অধিকার রক্ষা কমিটির ডাকে আজ বৃহস্পতিবার ভোর থেকে এ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

সকালে সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে উজোবাজার এলাকায় অবরোধকারীরা পর্যটকদের আটকে দেন। পরে তাদের সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

অবরোধকারী ও আইনশৃঙ্খলা বাহিনী মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কয়জন আহত হয়েছেন, তা সঠিকভাবে জানা যায়নি।

পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল ১১টার দিকে উজোবাজার থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া সময় অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন।

তিনি বলেন, পরে অবরোধকারীদের সরিয়ে দিয়ে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অবরোধকারীদের ইট-পাটকেল নিক্ষেপে কিছু পর্যটক আহত হয়েছেন বলে জানতে পেরেছি, তবে সংখ্যাটা বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, ইউপিডিএফ আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে গুলি চালায়। দুই পক্ষের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটছে। এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গোলাগুলির ঘটনাকে মিথ্যা ও বানোয়াট বলে আখ্যা দিয়ে ইউপিডিএফ এক বিবৃতিতে জানায়, জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গোষ্ঠীকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার ন্যায্য দাবিতে সাজেকবাসীর চলমান শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি বানচালের অপচেষ্টার অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেরা একতরফা গুলিবর্ষণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ