1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

সাগর উত্তাল: ঘূর্ণিঝড় ‘মোরা’র আশঙ্কা!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ১৬৭ Time View

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি রোববার সন্ধ্যা ৬টায় উত্তর দিকে আরও অগ্রসর হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে আগামী ৬ ঘণ্টার মধ্যে তথা আজ রাত ১২টায় সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন-৪ এ এমন আশঙ্কার কথা বলা হয়।

এরই মধ্যে সম্ভব্য ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘মোরা’।

এদিকে রাত ৯টায় আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন-৫ এ বলা হয়েছে, নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হয়েছে।
সাগর উত্তাল: ঘূর্ণিঝড় ‘মোরা’র আশঙ্কা!

রোববার রাত ৯টায় চট্টগ্রামবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগম ঘণ্টায় ৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মঙ্গলবার সকালে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর প্রতি ৩ ঘণ্টা পর পর আবহাওয়ার বিশেষ বুলেটিন প্রচার করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ