1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

সাকিব ভাইর প্রশংসা আমাকে অনুপ্রাণিত করেছে: তাসকিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৬৪ Time View

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। তবে ক্যারিবিয়ান দ্বীপুপঞ্জে যেতে না পারলেও সেখানে তাসকিন ঠিকই হাজির হয়ে গিয়েছিলেন। দলের নানা আলোচনায় উঠে এসেছে তাসকিনের নাম।

এমনকি অ্যান্টিগা টেস্ট শেষ হওয়ার পর যখন মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান, তখনও উঠে এসেছিল তাসকিনের নাম। সে আলোচনায় যোগ দিয়ে তাসকিনের উচ্ছ্বসিত প্রশংসা করেন সাকিব। জানিয়ে দেন, বাংলাদেশের পেসারদের বর্তমান যে উন্নতি চোখে পড়ছে, এর পেছনে তাসকিনের অবদান রয়েছে। সব পেসারেরই উচিৎ তাসকিনকে ফলো করা।

অ্যান্টিগায় সাকিবের এই প্রশংসা দেশে বসে স্বাভাবিকভাবেই শুনেছেন তাসকিন আহমেদ। শুনে বেশ ভালো লেগেছে তার। উপস্থিত না থেকেও সাকিবের মত একজনের মুখ থেকে প্রশংসা বাক্য শুনলে কার না ভালো লাগবে?

আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে উঠে আসে সাকিবের সেই প্রশংসা করার প্রসঙ্গও। তখন তাসকিন বলেন, ‘এটা আসলে নো ডাউট (কোনো সন্দেহ নেই) তিনি একজন লিজেন্ড। তিনি যখন বলেছেন, পার্সোনালি খুবই ভালো লেগেছে আমার। আরো অনুপ্রাণিত করেছে আমাকে যে, আমি আরো ভালো করতে পারব। খুব ভালো লেগেছে আসলে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ