1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সাকিবের কলকাতার জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২
  • ১৫৭ Time View

জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির অভিযান শুরু করেছে আইপিএলর দল কলকাতা নাইটরাইডার্স। প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসানের দল ২৪ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে।

কলকাতা: ১৭৬/৭ (ওভার ২০)
স্কটল্যান্ড: ১৫২/৫ (ওভার ২০)
ফল: কলকাতা ২৪ রানে জয়ী

আগে ব্যাট করে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৬ রান করে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইটরাইডার্স। ৩১ বলে ৫০ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। এছাড়া মানবিন্দর বিসলা ৪০ ও ইউসুফ পাঠান ৩১ রান করেন।

জবাবে খেলতে নেমে কলকাতার বোলিং তোপে নাকাল হয়েছে স্কটল্যান্ড। সাকিব আল হাসান, ইকবাল আব্দুল্লাহ ও রজত ভাটিয়ার দুর্দান্ত বোলিংয়ে সুবিধা করতে পারেনি স্কটিশ ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫২ রান করতে পারে তারা।

প্রতিযোগতার উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইটরাইডার্স মুখোমুখি হবে দিল্লি ডেয়ারডেভিলসের। ১৩ অক্টোবর সেঞ্চুরিয়নে হবে দুই দলের লড়াই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ