1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

সাউথ ইন্ডিয়ার ফের একটা মাস্টারপিস ‘কানতারা’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৭৫ Time View

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একরকম নবজাগরণ শুরু হয়েছে বলা যায়। বলিউড ছবির থেকে মুখ ফিরিয়েছে সিংহভাগ দর্শক। করোনা পরিস্থিতি বিনোদন জগতের শিরদাঁড়া ভেঙে দিলেও ভাষার গণ্ডি মুছে দিয়েছে। ফলে গোটা বিশ্বের বিভিন্ন ধরণের সিনেমার সংস্পর্শে এসেছে মানুষ। ভাষার বাধা পেরিয়ে দর্শককে টেনেছে ভালো গল্প। আর তারপরেই দক্ষিণ ভারতীয় সিনেমার উত্থান।
করোনা পরবর্তী কালে ‘পুষ্পা: দ‍্য রাইজ’, ‘আর আর আর’ এবং ‘কেজিএফ চ‍্যাপ্টার-টু’ খুবই ভালো ব‍্যবসা করেছে। এবার যশের ছবিকে ছাপিয়ে গেল রিষভ শেঠির ‘কানতারা’। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাকশন থ্রিলার ছবিটি এবং আপাতত কর্ণাটকের বক্স অফিস কাঁপাচ্ছে। ইতোমধ‍্যেই আইএমডিবি রেটিংয়ের নিরিখে কেজিএফকে পেরিয়ে গিয়ে সবথেকে বেশি রেটিংপ্রাপ্ত ভারতীয় ছবি হয়ে উঠেছে এই ছবি।
ছবিটির আইএমডিবি রেটিং ৯.৫। অন‍্যদিকে ‘কেজিএফ চ‍্যাপ্টার-টু’র রেটিং ৮.৪ এবং ‘আর আর আর’-এর রেটিং ৮। গত ১৪ অক্টোবর ছবির হিন্দি সংস্করণটি মুক্তি পেয়েছে। ১৫ অক্টোবর মুক্তি পাবে তেলুগু সংস্করণ। কর্ণাটকে এখনও পর্যন্ত ৫৮ কোটি টাকার ব‍্যবসা করেছে ‘কানতারা’। শুধু বক্স অফিস সাফল‍্য এবং আইএমডিবি রেটিংই নয়, ইন্ডাস্ট্রির নামি তারকাদের থেকেও প্রশংসা পেয়েছে সিনেমাটি।
সামাজিক মাধ্যমে ছবিটির ভূয়সী প্রশংসা করে ‘বাহুবলী’র প্রভাস লিখেছেন, “এই নিয়ে দ্বিতীয়বার ‘কানতারা’ দেখলাম। কী দারুণ অভিজ্ঞতাই না হলো! দারুণ কনসেপ্ট এবং দুর্দান্ত ক্লাইম‍্যাক্স। থিয়েটারে দেখার মতো একটা ছবি।”
প্রশংসা করে টুইট করেছেন ধানুষ, “দুর্দান্ত ছবি ‘কানতারা’। দেখার মতো ছবি। রিষভ শেঠির নিজের উপথ গর্ব হওয়া উচিত। এভাবেই সীমাটা এগিয়ে নিয়ে যেতে থাকো। ছবির সমস্ত অভিনেতা এবং কলাকুশলীদের আলিঙ্গন।”
প্রসঙ্গত, ‘কানতারা’ ছবির চিত্রনাট‍্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। তিনি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন কিশোর, অচ‍্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা অভিনেত্রীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ