1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

সাঈদী ট্রাইব্যুনালে, সাক্ষ্য গ্রহণ শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১
  • ২৬০ Time View

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়া জামায়‍াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

সকাল ১০টা ৩৫ মিনিটে চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের সভাপতিত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণ শুরু করেন।

এর আগে সকাল সোয়া নয়টার দিকে সাঈদীকে কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তিন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে দু’জন হলেন- মাহবুবুল আলম ও মিজানুর রহমান তালুকদার। অপর সাক্ষীর নাম এখনও জানা যায়নি।

গত ২০ নভেম্বর সাঈদীর বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওইদিন এ মামলার সাক্ষ্যগ্রহণের বিষয়ে সূচনা বক্তব্যের আংশিক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বাকি অংশ উপস্থাপন করা হয় পরদিন। ওইদিন ট্রাইব্যুনাল আজ ৭ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল গঠনের দেড় বছর পর এই সাক্ষ্য গ্রহণ শুরু হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ