1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

‘সহযাত্রী’র সূচনাসঙ্গীতে রানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ২২২ Time View

প্রচার শুরু হলেও মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’র কোনো সূচনাসঙ্গীত ছিল না। এবার ধারাবাহিকটির auysdas'সঙ্গে যুক্ত হলো সূচনাসঙ্গীত। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবারের মতো কোনো নাটকের সূচনাসঙ্গীত গাইলেন এম এস রানা। ‘ছোট ছোট সুখ কষ্টের মাঝে, চাওয়ার পাওয়ার এই জীবন সাজে’-এমন কথায় গানটি যৌথভাবে লিখেছেন এম এস রানা ও আশিক বন্ধু। সুর ও সঙ্গীত করেছেন সজীব দাস। রানার সঙ্গে গানের হামিংয়ে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি। অর্ণিমা ভিশনের প্রযোজনায় বাংলাভিশনের জন্য ‘সহযাত্রী’ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন রিজওয়ান খান।
এ প্রসঙ্গে প্রযোজক প্রেম বলেন, ধারাবাহিকটি নিয়ে দর্শকের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। আমাদের অন্য ধারাবাহিকগুলোর মতো এই নাটকের বেলাতেও চেষ্টা ছিল একটি ভালো গল্প ও নির্মাণশৈলী উপহার দেওয়ার। দর্শকদের অভূতপূর্ব সাড়া আমাদের কষ্ট সার্থক করেছে। তাই নাটকটির একটি সূচনাসঙ্গীতের অভাব বোধ করছিলাম।
এম এস রানা বলেন, মেগাধারাবাহিক বলেই ‘সহযাত্রী’ আরো অনেক দিন ধরে প্রচারিত হবে, সেই সঙ্গে প্রচারিত হবে সূচনাসংগীত। তাই আমরা এমন একটি গান তৈরির চেষ্টা করেছি যেন দীর্ঘ সময় শোনার পরেও একঘেয়ে না লাগে, শুনে যেন ভালো লাগে।
‘সহযাত্রী’ প্রচারিত হচ্ছে বাংলাভিশনে সপ্তাহের বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ, ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, শাহেদ শরিফ খান, আ খ ম হাসান, সাজু খাদেম, অহনা, আলভি, ছন্দা, দিহান, প্রেম, বাঁধন, ইশানা, পিজে হেলেন, নিঝুম, বাদল, ইমু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ