1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

সরকারের ব্যর্থতার দায় জাতীয় পার্টি নেবে না- এরশাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ নভেম্বর, ২০১২
  • ১৪৬ Time View

জনগণ আর কোনো ব্যর্থ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। সরকারের ব্যর্থতার দায় জাতীয় পার্টি নেবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার বিকেলে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহর পক্ষে ২ দিনব্যাপী নির্বাচনী প্রচারণার শেষদিনে বিভিন্ন পথ সভায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, “রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতার জন্য ক্ষমতার পরিবর্তনের ধারা শুরু হয়েছে। এ উ নির্বাচনের মধ্য দিয়ে এ পরিবর্তনের সূচনা হবে। ঘাটাইল উপনির্বাচনে পরাজিত হলেই এ সরকারের পতন হবে না। তবে বর্তমান সরকারের পতনকে ত্বরান্বিত করবে।

তিনি বলেন, “আওয়ামী লীগ প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার। তারা মানুষকে দেওয়া কোনো ওয়াদা পূরণ করতে পারে নি। এ সরকার গুম, খুন ও টেন্ডারবাজির সরকার। জনগণ আর হত্যা, সন্ত্রাস, গুম, খুন দেখতে চায় না। জনগণ এখন শান্তিতে থাকতে চায়। দুর্নীতি লুটপাট  করে ধরা পড়লেও এমপি-মন্ত্রীদের বিচার হচ্ছে না। আমরা ক্ষমতায় গেলে এসব দুর্নীতিবাজদের বিচার করা হবে।”

ঘাটাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ