1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সরকারের উপায় ছিলো না বলেই বিদ্যুতের দাম বৃদ্ধি: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৫৮ Time View

বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিদ্যুৎ এর দাম গ্রাহক পর্যায়ে বাড়ানোর কারণে কৃষকদের জীবন যাত্রার উপর নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু এটা না করে সরকারের কাছে কোনো বিকল্প ছিলো না।
তিনি বলেন, দুই মাসে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর কারণে কৃষকদের কষ্ট হবে, উৎপাদনও কম হবে। কিন্তু সরকার বিদ্যুতের দাম না বাড়ালে পুরো অর্থনীতির উপর প্রভাব পড়তো।
বৃহস্পতিবার (২ মার্চ) নেদারল্যান্ডসের পাঁচ এমপিসহ রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের কৃষিপণ্য এবং ফল নিতে চায় নেদারল্যান্ডস। আম, আনারস রপ্তানি করা হবে দেশটিতে।
এসময় মন্ত্রী বলেন, সরকারের ডেল্টা প্ল্যান এগিয়ে নিতে টেকনিক্যাল এবং ফিন্যানসিয়াল সাপোর্ট দিবে দিবে দেশটি। এ বিষয়ে তাদের সাথে বিশদ আলোচনা হয়েছে।
রাজনৈতিক প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু জেলে বসেও রাজনীতি করেছেন। ভারতেও এর উদাহরণ আছে। সেক্ষেত্রে খালেদা জিয়ারও রাজনীতি করতেও কোনো বাঁধা নাই। প্রকৃত রাজনৈতিক নেতাকে জেল দিয়ে রাজনীতি বন্ধ করানো যাবে না। তাই যে যেটাই বলুক আমি বুঝেশুনেই এই মন্তব্য করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ