1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

সরকারি ছুটি শুরুর আগেই ঢাকা ছাড়ছেন নগরবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ১২৬ Time View

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে ঢাকা ছাড়ছেন নগরবাসী। এখনো সরকারি ছুটি শুরু না হলেও রেলস্টেশনে চোখে পড়ার মত ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীরা বলছেন, ঝামেলা এড়াতে একটু আগে ঢাকা ছাড়ছেন তারা। এদিকে, বাস যাত্রায় চাপ না থাকলেও ভিড় দেখা গেছে লঞ্চে।

কড়া নাড়ছে ঈদ এবার বাড়ি ফেরার পালা। কাগজে কলমে ছুটির হিসেব খোলা না হলেও শুক্রবার থেকেই শুরু হয়েছে ঈদ যাত্রা। সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে ঈদে ঘর মুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাড়তি চাপ আর ঝক্কি ঝামেলা এড়াতে যারাই সুযোগ পেয়েছেন ছুটছেন বাড়ির পানে। আগাম টিকিট হাত থাকায় যাত্রীরা ছিলেন অনেকটাই নিশ্চিন্ত। মূলত সড়ক পথের যানজট এড়াতেই রেলপথ বেছে নেন যাত্রীরা।

সকাল থেকেই সবক’টি ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ে। কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী মুজিবুল হক জানালেন এবারো ঈদ যাত্রায় স্বস্তি থাকবে রেলে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য যাত্রীদের সেবা দেয়া। আমরা আমাদের সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর সদরঘাটে বাড়তে থাকে বাড়ি ফেরা মানুষের চাপ। বরিশালসহ দক্ষিণাঞ্চলে যাওয়ার এই নৌপথে স্বস্তির কথা জানান যাত্রীরা।

তবে সড়ক পথে খুব বেশি ভিড় না থাকলেও ছিলো অতিরিক্ত যাত্রীচাপ। শুরুর দিন বলেই কিনা ছিলোনা তেমন অভিযোগ। তবে বাড়ি ফেরার পথে শঙ্কা ছিলো যানজটের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ