1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হাতিরঝিলে প্রবেশ নিষেধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ Time View

করোনা পরিস্থিতির কারণে এবারের থার্টিফার্স্ট নাইট উদযাপন বিরত রাখতে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরই হাতিরঝিলে যানবাহন ও জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। এটি বলবৎ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল, করোনার কারণে রাজধানীর কোথাও থার্টিফার্স্ট নাইট উদযাপন হবে না।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, হাতিরঝিলে প্রবেশের সব কয়টি পদ সন্ধ্যার পরপরই বন্ধ করে দেওয়া হবে। যানবাহনে পাশাপাশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। করোনা ভাইরাসের প্রতিরোধের কারণে ডিএমপি থেকে নির্দেশনা আগেই পেয়েছি। সেই নির্দেশনা মোতাবেক হাতিরঝিলের সব কয়টি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে।

এ ব্যাপারে বাড্ডা থানার ওসি পারভেজ ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের পুলিশ গুদারাঘাটে অবস্থান নেবে সেখান থেকে কেউ যেন হাতিরঝিলে ঢুকতে না পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ