1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

সংস্কৃতি ছাড়া জঙ্গি ও সাম্প্রদায়িক উপদ্রব থেকে মুক্তি সম্ভব নয় : রাশেদ খান মেনন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৬৮ Time View

                               বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হতে হলে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এক কথায়, সংস্কৃতি ছাড়া এসব উপদ্রব থেকে মুক্তি সম্ভব নয়।
শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, সংস্কৃতি মানে বাঁচা, দারুণভাবে বাঁচা। দেশের সংস্কৃতিতে সিলেটের অবদান অনেক বেশি। মুনিপুরী, খাসিয়াসহ অনেক আদিবাসী গোষ্ঠির বসবাস এই অঞ্চলের সংস্কৃতিতে বৈচিত্র্য এনেছে। এখানে হাসন রাজা, রাধারমন, শাহ আব্দুল করিমসহ অনেক মরমী সাধক জন্ম নিয়েছেন।
বেঙ্গল সাংস্কৃতিক উৎসব আয়োজনের জন্য বেঙ্গল ফাউন্ডেশনের প্রশংসা করে তিনি বলেন, দেশের বিভিন্ন বিভাগে এ ধরনের আয়োজন করা উচিত। এতো বড় পরিসরে না হলেও ছোট পরিসরে জেলা-উপজেলা পর্যায়ে এ আয়োজন করা যায়।
মেনন বলেন, আজকে এই আয়োজন শেষ হচ্ছে। তবে এই বিদায় চিরবিদায় নয়। আগামীতে আরো উজ্জ্বলভাবে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে।
সমাপনী অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, সিলেটের বিভাগীয় কমিশনার নজমুনারা খানম, শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও গোল্ডেন হারভেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সামদানি বক্তব্য দেন।
সমাপনী পর্বের আনুষ্ঠানিকতা শেষে হাছন রাজা মঞ্চে শুরু হয় শেষ দিনের সাংস্কৃতিক আয়োজন। মধ্যরাত পর্যন্ত দর্শকপ্রিয় এই গানের আসর চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ