1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

শেষ পর্বের ভোটে পশ্চিমবঙ্গে বিচ্ছিন্ন সহিংসতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০১৪
  • ১৪১ Time View

image_81346_0ভারতের লোকসভা নির্বাচনের শেষ পর্বে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে ১৭টি আসনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৭টা থেকে শুরু ভোট গ্রহণে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে।

পশ্চিমবঙ্গের ১৭ আসনে প্রার্থী রয়েছেন ১৮৮ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় তারকাও রয়েছেন।

এবার সব আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট ও বিজেপি। ভোট দিচ্ছেন দুই কোটি ৫৫ লাখ ৭৫ হাজার ৭৪৩ জন ভোটার। ভোট নেয়া হচ্ছে ৩১ হাজার ৩৯২টি বুথে।

এদিকে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৫৫০ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে গত ১৭ এপ্রিল ১ম পর্বে চারটি, ২৪ এপ্রিল ২য় পর্বে ছয়টি, ৩০ এপ্রিল ৩য় পর্বে নয়টি এবং ৭ মে ৪র্থ পর্বে ছয়টি আসনে নির্বাচন হয়।

২০০৯ সালের নির্বাচনে এই ১৭ আসনের মধ্যে ১৪টিতেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। একটি করে আসনে জিতেছিল বামফ্রন্ট, কংগ্রেস ও নির্দলীয় প্রার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ