1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

শুক্রবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২
  • ১৬৭ Time View

শুক্রবার ১২ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সূত্র জানায়, টাঙ্গাইল-৩ আসনে উপ-নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের জন্যই এ সভা আহ্বান করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ডা. মতিউর রহমানের মৃত্যুতে এ আসনটি খালি হয়। আগামী ১৮ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে এই সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এ দিকে আগামী ১৩ অক্টোবর শনিবার আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা আহ্বান করা হয়েছে। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় কমিটির এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের জাতীয় কমিটির মোট সদস্য ১৬৬ জন। প্রত্যেক জেলা থেকে নির্বাচিত এক জন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও দলের সভাপতি মনোনীত ২১ জন এই জাতীয় কমিটির সদস্য।

জাতীয় কমিটির এই সভায় কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ