1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

শীতার্তদের পাশে হিউম্যানিটি বিডি’র সদস্যরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৯৫ Time View

রাজধানীতে বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে একদল তরুণ-তরুণী। রাজধানীর বিভিন্ন ফুটপাতে শীতের রাতে শুয়ে থাকা শীতবস্ত্রহীন এসব ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে হিউম্যানিটি বিডি নামক সংগঠনের সদস্যরা।

শুক্রবার রাত্র ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পায়ে হেঁটে রাজধানীর হাতিরঝিলের মধুবাগ থেকে শুরু করে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি ও শহীদ মিনার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতে কম্বল বিতরণ করেন তারা।

এই কার্যক্রমের উদ্যেক্তা গণমাধ্যমকর্মী বিলকিস ইরানী জানান, নিজেদের জমানো টাকায় শীত বস্ত্র কিনে অসহায় মানুষের মাঝে বিতরণ করে তাদের মুখে হাসি ফুটানোর জন্যই তাদের এই উদ্যোগ। এই কাজে তারা তাদের চাকরি বা টিউশনির বেতন থেকে যতটুকু সম্ভব অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।

ইরানী আরো বলেন, আমাদের সীমিত সংখ্যক অর্থ দিয়েই আমরা শীতার্তদের পাশে দঁড়িয়েছি। সমাজের ছিন্নমূলদের সাহায্যার্থে সচ্ছল ব্যক্তিদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নেন, সানজিদা যুথি, পিংকি আক্তার, আবিদ আজম, সাজ্জাদ মাহমুদ খান, অন্তু মুজাহিদ ও আবদুল আউয়াল খাঁনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ