1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

শিখর-বিরাটের সেঞ্চুরি, গল টেস্টে অ্যাডভান্টেজ ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ১৮৬ Time View

অশ্বিনের ছ’উইকেটের দাপটে গল টেস্টের প্রথম দিনেই ভাল জায়গায় ছিল ভারত। আর বৃহস্পতিবার সেই ‘ভালো জায়গা’কে পাকাপোক্ত করে একেবারে চালকের আসনে বসে পড়ল sdrtfdsটিম ইন্ডিয়া। সৌজন্যে ডাকাবুকো ব্যাটিং। যার সুবাদে লাঞ্চের মধ্যেই শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রান টপকে গিয়েছে ভারত।

বুধবারের ১২৮/২ থেকে খেলতে নেমে প্রথম থেকেই সাবলীল ক্রিকেট খেলছিলেন দুই ব্যাটসম্যান। বাউন্ডারি না পেলেও স্ট্রাইক রোটেট করতে কোনো সমস্যাই হয়নি শিখরদের। শ্রীলঙ্কার বোলারদের দেখে মনেই হচ্ছিল না এই পিচেই অশ্বিনের ঘুর্ণী আর ইশান্তের আগুনে পেসে নাজেহাল হতে হয়েছে সাঙ্গাকারা বাহিনীকে। খুব সহজেই নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটি করে ফেললেন শিখর। এবং বিদেশের মাঠে পর পর দু’টি টেস্ট সেঞ্চুরি করে গাওস্কর, দ্রাবিড়ের সঙ্গে ঢুকে পড়লেন একই তালিকায়। শতরান করলেন বিরাটও। সফরের আগে তার ফর্ম নিয়ে চিন্তায় ছিল ক্রিকেটমহল। এ দিন কিন্তু দেখা গেল পুরনো বিরাটকেই। টানা ১২টি আন্তর্জাতিক ম্যাচের পর শতরান করলেন নতুন টেস্ট অধিনায়ক। কিন্তু সেঞ্চুরির পরই কৌশলের বলে আউট হন তিনি। রান পেলেন না রাহানেও। তবে অনড় রয়েছেন শিখর। তার ব্যাটে ভর করে একশোর লিড পেরিয়েছে ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ