1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিক্ষক হত্যার প্রতিবাদে রাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ১২৯ Time View

ruরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। রবিবার সকাল থেকে শিক্ষক সমিতির ডাকে এই কর্মসূচি চলছে।

জানা যায়, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সব কার্যক্রম চলছে।

এদিকে শনিবার রাতে এই হত্যাকা-ে জড়িত সন্দেহে পুলিশ ২ জনকে আটক করেছে। তবে আটককৃতদের নাম জানাননি।

প্রসঙ্গত, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চৌদ্দপায় এলাকায় নিজের বাসার কাছে অধ্যাপক শফিউল ইসলামকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকালে তিনি মারা যান।

আনসার আল ইসলাম বাংলাদেশ ২ নামের একটি সংগঠন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের একটি পেজে তাদের ‘মুজাহিদিনরা’ শিক্ষক শফিউল ইসলামকে হত্যা করেছে বলে দাবি করে। ক্লাসে বোরকা পরা নিষিদ্ধ করার অপরাধে শফিউল ইসলামকে হত্যা করা হয় বলে তাদের দাবি। তবে তাদের এই দাবির বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ