1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

শাহরুখের বিরুদ্ধে চা বিক্রেতার মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৬৩ Time View

বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে মামলা করেছেন বিক্রম সিং নামে ভারতের রাজস্থানের কোটা রেল স্টেশনের এক চা বিক্রেতা। সরকারি সম্পত্তি নষ্ট, বিশৃঙ্খলা সৃষ্টি এবং বেআইনি জমায়েতের অভিযোগে কোটার রেলওয়ে থানায় শাহরুখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টির তদন্তের জন্য কোটা জিআরপি–কে নির্দেশ দেওয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

সম্প্রতি ‘রইস’ ছবির প্রচারণার কাজে ট্রেনে করে মুম্বাই থেকে দিল্লি যান শাহরুখ ও ‘রইস’ সিনেমার ইউনিট। ট্রেন রাজস্থানের কোটা স্টেশনে এসে থামলে শাহরুখকে দেখার জন্য ব্যাপক লোকের সমাগম হয়।

ট্রেন প্ল্যাটফর্মে এসে থামলেও শাহরুখ ট্রেন থেকে নামেননি। ভক্তদের দিকে হাত নাড়াতে থাকেন এবং উপহার ছুড়ে দিতে থাকেন। এ সময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর, মূল্যবান সামগ্রী ও অর্থ লুটের ঘটনাও ঘটে।

কোটা স্টেশনের চা বিক্রেতা বিক্রম সিং তার দোকান ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগ এনে শাহরুখের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, রেইস ছবির প্রচারের জন্য শাহরুখের ট্রেন যাত্রা নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছিল। এর আগেবরোদা স্টেশনে শাহরুখকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক ভক্তের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ