1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

শাহজালাল বিমানবন্দরে ১৩০০ গ্রাম সোনা জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ১১৬ Time View

gold7হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় যাত্রী সোনার মেমো দেখাতে না পারায় তাদের ১ কেজি ৩০০ গ্রাম সোনা জব্দ করে কাস্টমসে জমা দিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্যে ৫৩ লাখ টাকা।

শুক্রবার রাত ১০ টা থেকে সাড়ে ১০ টার দিকে আলাদা ঘটনায় স্বর্ণগুলো জব্দ করা হয়। যে ৬ জন যাত্রীকে আটক করে সোনা জব্দ করা হয় তারা হলেন- শাহিদুল ইসলাম, হায়দার, নাসিম খান, শাহ আলম, ইসহাক মিয়া ও দিপন।

এপিবিএনের এএসপি আসমা আরা জাহান জানান, কুয়ালালামপুরের পৃথক তিনটি (এমএস-১৯৬, টিআর-২৬৫৬, এসকিউ-৪৪৬) বিমানে করে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দ্বিতীয় টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হলে শরীর তল্লাশি করে মানিব্যাগ ও বুক পকেট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। একেক জনের কাছ থেকে একেক পরিমাণ সব মিলিয়ে মোট ১ কেজি ৩০০ গ্রাম সোনা জব্দ করা হয়।

তিনি জানান, এসব সোনা জব্দ করে কাস্টমসে জমা দিয়ে আটক যাত্রীদের ছেড়ে দেয়া হয়। পরবর্তী শুল্ক ফি দিয়ে (ডেমো করে) তারা কাস্টমস থেকে জব্দকৃত স্বর্ণগুলো ছাড়িয়ে নিতে পারবে।

যদি কোনো যাত্রী নির্দিষ্ট পরিমাণ সোনা অনুমতি ছাড়া বিদেশ থেকে নিয়ে আসে, তবে তার জন্য নিয়মানুযায়ী শুল্ক দিতে হয়। তাৎক্ষণিক শুল্ক দিতে না পারলে সেই সোনা জব্দ করা হয়। পরবর্তীতে শুল্ক জমা দিয়ে সেই সোনা আবার ফেরত নিতে পারেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ