1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

লড়াই করেও হারলো জিম্বাবুয়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ১৫৬ Time View

9নিজেদের শততম টেস্টে ড্রয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে গেলো জিম্বাবুয়ে। ম্যাচের শেষ দিনে দারুণ বোলিংয়ে ২২৫ রানের বড় জয় নিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো শ্রীলঙ্কা।

শেষ দিনে শ্রীলঙ্কার দেওয়া ৪১১ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল স্বাগতিকরা। প্রথম ২৯ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছিল ৬৮ রান। কিন্তু এরপরই ছন্দপতন। স্কোরবোর্ডে আর ৩২ রান যোগ করতেই ফিরে যায় পাঁচ ব্যাটসম্যান।

সপ্তম উইকেটে শন উইলিয়ামসের সঙ্গে ১৯.৪ ওভার স্থায়ী ৩৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন ক্রেমার। চা-বিরতির পর প্রথম ওভারে উইলিয়ামসকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে জয়ের কাছে নিয়ে যান বাঁহাতি স্পিনার হেরাথ। পরে ডোনাল্ড টিরিপানোকেও ফেরান তিনি।

নবম উইকেটে আবারো প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে। অধিনায়কের সঙ্গে ১৯.১ ওভার স্থায়ী জুটিতে কার্ল মামবা ম্যাচ ড্রয়ের আশা জাগান। কিন্তু শেষরক্ষা হয়নি। দিনের আর সাত ওভার বাকি থাকতে অহেতুক হেরাথের ওপর চড়াও হতে গিয়ে নিজের উইকেট দিয়ে আসেন ক্রেমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ